ইত্তেফাক রিপোর্ট
লোকসানে পড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের প্রতিষ্ঠান বঙ্গজ লিমিটেড। ২০২০ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকে কোম্পানিটি লোকসানে পড়ে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে বঙ্গজ। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১২ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ২৫ পয়সা। ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ১৭ পয়সা। প্রসঙ্গত, বঙ্গজ ১৯৮৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে।
