ইত্তেফাক রিপোর্ট
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে খাতভিত্তিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে জ্বালানি ও বিদ্যুত্ খাত। ডিএসইতে মোট লেনদেনের মধ্যে ১৪ দশমিক ৪ শতাংশ এ খাত থেকে লেনদেন হয়েছে। সাপ্তাহিক শেয়ারবাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে। তথ্যমতে, খাতভিত্তিক লেনদেনের শীর্ষ তালিকায় ১৪ শতাংশ লেনদেন করে দ্বিতীয় স্থানে রয়েছে টেলিযোগাযোগ খাত। আর ১২ দশমিক ৩ শতাংশ লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে ব্যাংক ও বিবিধ খাত। খাতভিত্তিক লেনদেনের তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে আর্থিক খাতে ১০ দশমিক ৩ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ৯ দশমিক ১ শতাংশ, সাধারণ বিমা খাতে ৬ দশমিক ৩ শতাংশ, প্রকৌশল খাতে ৫ শতাংশ, বস্ত্র খাতে ৩ দশমিক ৬ শতাংশ, সিমেন্ট খাতে ৩ দশমিক ১ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ২ দশমিক ৭ শতাংশ, খাদ?্য ও আনুসঙ্গিক খাতে ২ দশমিক ৪ শতাংশ, খাদ্য ও আনুসঙ্গিক খাতে ২ দশমিক ৮ শতাংশ, সেবা ও আবাসন খাতে ১ দশমিক ৬ শতাংশ, জীবন বিমা খাতে শূন্য দশমিক ৮ শতাংশ, তথ্য ও প্রযুক্ত খাতে শূন্য দশমিক ৭ শতাংশ, সিরামিক খাতে শূন্য দশমিক ৫ শতাংশ, ট্যানারি খাতে শূন্য দশমিক ৩ শতাংশ, পাট এবং ভ্রমণ ও অবকাশ খাতে শূন্য দশমিক ২ শতাংশ এবং পেপার-প্রিন্টিং খাতে শূন্য দশমিক ১ শতাংশ করে লেনদেন হয়েছে।
