দ্বীপ জেলা ভোলার জনসাধারণের যাতায়াতের প্রধান মাধ্যম লঞ্চ। বিভিন্ন সময় দেখা যায় লঞ্চে অধিক যাত্রী বহনের জন্য মালিকরা যাত্রী ওঠার ঘাটগুলোতে লঞ্চ ভেড়ানো নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হয়। এর ফলে অনেক সময় সাধারণ মানুষের জানমালের অপূরণীয় ক্ষতি হয়ে থাকে। সম্প্রতি ভোলার দৌলতখানে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চঘাটে চরফ্যাশন বেতুয়া থেকে ছেড়ে আসা এমভি ফারহান-৫ লঞ্চের ধাক্কায় এক নারীর একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। যা অত্যন্ত হূদয়বিদারক ঘটনা। এই ঘটনায় দোষীদের শাস্তির আওতায় আনতে হবে, সেইসঙ্গে এ জাতীয় ঘটনা যাতে পুনরায় না ঘটে সেজন্য কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ গ্রহণ জরুরি।
মো. ইলিয়াছ হোসাইন
লালমোহন, ভোলা
