জবাবদিহি ও সুশাসনের অভাবে দিহানদের সৃষ্টি

আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ২২:২৯

ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ

ইত্তেফাক রিপোর্ট

আমাদের সমাজে ৯৯শতাংশ ধর্ষকই মনে করে, অপরাধ করে সে পার পেয়ে যাবে। একটি ধর্ষণের ঘটনা ঘটার পর পরই সবাই ধর্ষকের ফাঁসির দাবি করে। কিন্তু ফাঁসিই একমাত্র সমাধান নয়। প্রত্যেক অপরাধীকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর সংস্কৃতি গড়ে তুলতে হবে। কলাবাগানে স্কুলছাত্রী হত্যায় পুলিশের ইনভেস্টিগেশন রিপোর্ট যেন কোনোভাবেই প্রভাবশালীদের দ্বারা প্রভাবিত না হয় এবং যথাসময় সম্পন্ন হয় সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। বিচারের দীর্ঘসূত্রতা, জবাবদিহিতা ও সুশাসনের অভাবে সমাজে ধর্ষণ বৃদ্ধি পাচ্ছে।

গতকাল শনিবার রাজধানীর এফডিসিতে ‘দিহানদের অবক্ষয়ের জন্য অভিভাবকদের দায়’ নিয়ে এক ছায়া সংসদে এসব কথা বলা হয়। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম ।

 সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আজকাল কিছু কিশোর-কিশোরী আধুনিকতার নামে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। 

প্রতিযোগিতায় ঢাকার ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে শরীয়তপুরের মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ বিজয়ী হয়।  প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলের মধ্যে ক্রেস্ট, ট্রফি ও সনদপত্র প্রদান করা হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন—ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, সাংবাদিক ইয়াসমিন রিমু, ড. শাহ আলম চৌধুরী, সাংবাদিক জিনিয়া কবির সূচনা ও সাংবাদিক নাদিয়া শারমিন।