বিদেশি জাহাজকে গুলি করতে কোস্ট কার্ডকে অনুমতি দিল চীন

আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ২৩:০৭

বিদেশি জাহাজকে গুলি করতে কোস্টগার্ডকে অনুমতি দিয়েছে চীন। এ বিষয়ে একটি আইনও পাশ করা হয়েছে। এই সিদ্ধান্ত দক্ষিণ চীন সাগরে এবং অন্যান্য জলসীমা নিয়ে প্রতিযোগিতা আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এদিকে তাইওয়ান অভিযোগ করেছে চীনের আটটি বোমারু বিমান এবং চারটি যুদ্ধজাহাজ তাদের আকাশসীমায় প্রবেশ করেছিল। খবর রয়টার্স ও আলজাজিরার

শুক্রবার চীনে কোর্স্টগার্ড আইন পাশ হয়। এর মাধ্যমে জাতীয়    সার্বভৌমত্ব রক্ষায় কোস্টগার্ডকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো সংস্থা বা ব্যক্তি যে কারো জাহাজ যদি জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে তাহলে গুলি করতে পারবে কোস্টগার্ড। পূর্ব চীন সাগরে জাপানের সঙ্গে এবং দক্ষিণ চীন সাগরে বিভিন্ন দেশের সঙ্গে বিরোধ রয়েছে চীনের। এসব এলাকায় অন্য দেশ থেকে আসা মাছ ধরার নৌকা দেখলেই তাদের তাড়ানোর জন্য কোস্টগার্ডকে পাঠিয়ে দেয় বেইজিং। মাঝেমধ্যে কোস্টগার্ডের ধাওয়া খেয়ে কোনো কোনো নৌকা ডুবেও যায়। আর এবার দেওয়া হলো গুলি করার অনুমতি। এদিকে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চীনের বিমানগুলোর কার্যক্রম পর্যবেক্ষণে মিসাইল মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে বিমান বাহিনীকে সতর্ক করা হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।