ওয়ালটন গ্রুপের পরিচালক ও তরুণ উদ্যেক্তা মাহবুবুল আলম মৃদুলের কুলখানি আজ সোমবার দুপুর ১২:৩০ মিনিটে মরহুমের গ্রামের বাড়ি টাঙ্গাইল সদরের গোসাই জোয়াইরে অনুষ্ঠিত হবে। সেসময় মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হবে। তরুণ পরিচালক মাহবুব আলম মৃদুলের আকস্মিক মৃত্যুতে শোকাহত ওয়ালটন পরিবার। মরহুমের প্রতি শোক প্রকাশে গত শনিবার ওয়ালটন গ্রুপে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। রবিবার দুপুরে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দেশব্যাপী ওয়ালটন কার্যালয়গুলোতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ওয়ালটন গ্রুপের সব অঙ্গপ্রতিষ্ঠানের সদস্যরা কালো ব্যাজ পরিধান করে প্রিয় পরিচালকের মৃত্যুতে শোক পালন করেন। —প্রেস বিজ্ঞপ্তি
