চৌমুহনীতে গণসংযোগে হামলার অভিযোগ

আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ২১:৩৩

চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা

চৌমুহনী পৌরসভা নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ খালেদ সাইফুল্যার গণসংযোগে রবিবার হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে ৮/১০ জন আহত হয়েছে বলে তাত্ক্ষণিক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী খালেদ সাইফুল্যা। বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান শিকদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এলাকার লোকজনকে জিজ্ঞাসাবাদ করে অবগত হয়েছি। লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।