আগৈলঝাড়ায় তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত

আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ২১:৩৪

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

বরিশালের আগৈলঝাড়ায় গত কয়েক দিনের হিমেল হাওয়া ও ঘন কুয়াশার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দিনের তাপমাত্রা কমে যাওয়ায় কনকনে শীত ও কুয়াশায় নিম্ন ও মধ্যবিত্ত লোকজন ঘর থেকে বের হতে না পেরে মহাবিপাকে পড়েছে। দিনমজুররা কাজের জন্য বের হতে পারছে না। তীব্র শীতের কারণে হতদরিদ্র মানুষ গরম কাপড়ের অভাবে খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণ করছে। শীতজনিত রোগে শিশু এবং বৃদ্ধদের রোগবালাই বেড়েই চলছে। ঘন কুয়াশায় জমির রোপিত বীজধান নষ্ট হয়ে যাচ্ছে।