সাবরেজিস্ট্রার অফিসের সহকারীর বদলির দাবিতে মানববন্ধন

আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ২১:৪৫

কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ সাবরেজিস্ট্রার অফিসের সহকারী লায়লা আক্তার তুলির বদলির দাবিতে রবিবার দুপুরে সাবরেজিস্ট্রার কার্যালয়ের সামনে দলিল লেখক সমিতির কর্মকর্তা ও সদস্যরা দুই ঘণ্টা কর্মবিরতি পালন এবং মানববন্ধন করেন। এরপর দলিল লেখক সমিতির পক্ষ থেকে তুলির বিরুদ্ধে সাবরেজিস্ট্রার মৃত্যুজয় শিকারীর কাছে স্মারকলিপি জমা দেন কর্মকর্তারা।

ঐ স্মারকলিপিতে উল্লেখ করা হয়, আগামী ১৫ দিনের মধ্যে অফিস সহকারী তুলিকে কেরানীগঞ্জ সাবরেজিস্ট্রার অফিস থেকে অন্যত্র বদলি না করা হলে দলিল লেখক সমিতির সদস্যরা লাগাতার ধর্মঘট পালন করতে বাধ্য হবে।