কয়লা উত্তোলনে স্বাভাবিকতা
স্টাফ রিপোর্টার দিনাজপুর
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় বড়পুকুরিয়া কয়লা খনিতে এখন কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের মধ্যে কর্ম-চঞ্চলতা ফিরে এসেছে। এই খনির উত্পাদনে শুরু থেকে বিভিন্ন জটিলতা থাকলেও তা কেটে উঠেছে বড় পুকুরিয়া কয়লা খনি কর্তৃপক্ষ। গত সপ্তাহ থেকে স্বাভাবিকভাবেই চলছে উত্পাদন।
বর্তমান খনির ভূগর্ভ থেকে উত্তোলনকৃত কয়লা নিয়ম তান্ত্রিকভাবে তাপবিদ্যুত্ কেন্দ্রে সরবরাহ করে কৃষি ও মাঝারি শিল্পতে উত্পাদন বৃদ্ধিতে অবদান রাখছে। বর্তমান খনির ভূগর্ভ থেকে কয়লা উত্তোলনে শ্রমিকেরা দিনরাত কাজ চালিয়ে যাচ্ছে। পাশাপাশি কর্মকর্তারাও খনির ভূগর্ভ থেকে কয়লা উত্তোলনে সর্বাত্মক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে বড়পুকুরিয়া কয়লা খনি ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান জানান, আমি যোগদানের পর শ্রমিকদের মধ্যে দেনা-পাওনা নিয়ে কোনো অসন্তোষ নেই এবং প্রকল্পটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। বর্তমান খনির সবরকম কাজকর্ম তদারক করা হচ্ছে যা ইতিপূর্বে করা হয়নি। খনি প্রকল্পের সকলে সহযোগিতা করলে আমি খনিটিকে একটি লাভজনক প্রতিষ্ঠানে নিয়ে যেতে পারবো।
