সোনারগাঁওয়ে ৮৮৩ মোবাইল ফোনসহ ১০ চোরাকারবারি গ্রেফতার

আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ২১:৪৫

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা 

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুর রূপালী মার্কেট থেকে ৮৮৩টি মোবাইল সেটসহ ১০ চোরাকারবারিকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা। গতকাল রবিবার সকালে র্যাব-১০-এর একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে র্যাবের-১০-এর নৌবাহিনীর এন এস মো. মোমেন খান মামলা দায়েরের পর তাদের সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, উপজেলা শিল্পনগরী কাঁচপুর রূপালী মার্কেট এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোবাইল কেনাবেচা করে আসছিল তারা।