বিসিআইসির নতুন চেয়ারম্যান

আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ২১:৫২

সরকারের অতিরিক্ত সচিব মো. এহছানে এলাহী সচিব পদমর্যাদায় (গ্রেড-১) বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান হিসেবে সম্প্রতি যোগদান করেছেন। মো. এহছানে এলাহী বিসিএস (প্রশাসন) ক্যাডারে ১৯৯১ সালে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে চাকরিতে যোগদানের পর মাঠ পর্যায়ে সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক এবং জেলা প্রশাসক হিসেবে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেন। —প্রেস বিজ্ঞপ্তি