ইসরাইলে দূতাবাস স্থাপন করবে আমিরাত

আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ০০:১৫

ইসরাইলের রাজধানী তেলআবিবে দূতাবাস স্থাপন করবে সংযুক্ত আরব আমিরাত। গতকাল রবিবার আমিরাতের মন্ত্রিসভা এ বিষয়ে অনুমোদন দিয়েছে। তবে বিস্তারিত কিছু জানানো হয়নি। গত বছরের আগস্টে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি করে আমিরাত ও ইসরাইল। মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব মোকাবিলায় এই সমঝোতা হয়েছে। আমিরাতের পর বাহরাইন, সুদান ও মরক্কো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে। এসব চুক্তির মধ্যস্থতা করেছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। -রয়টার্স