ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ১৫:১৬

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে ফরিদপুর-বরিশাল মহাসড়কের হামেরদী নামক স্থানে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলো-চুমুরদী ইউনিয়নের পুর্বসদরদী গ্রামের আবুল খায়ের ফকিরের নবম শ্রেণিতে পড়ুয়া ছেলে সাকিল ফকির (১৫) ও হামেরদী ইউনিয়নের নাজিরপুর গ্রামের সানোয়ার মাতুব্বরের অষ্টম শ্রেণিতে পড়ুয়া ছেলে শাহীন মাতুব্বর (১৪)। 

আরও পড়ুন: কিশোরগঞ্জে হত্যা মামলায় নারীসহ ২ জনের মৃত্যুদণ্ড

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক জানান, বিলদীয়া উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থী পুখুরিয়া হতে মোটরসাইকেল যোগে ভাঙ্গা বাজারে আসছিলো বই ক্রয়ের জন্য। দুর্ঘটনাস্থল হামেরদীর মোড়ে এসে মোটরসাইকেলটি ওভারটেক করতে গেলে সামনে থাকা অজ্ঞাত ট্রাকের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুই শিক্ষার্থী মারা যায়।

নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে করা হয়েছে বলে জানান তিনি। 

ইত্তেফাক/এএএম