২৮ জানুয়ারি থেকে ঢাকার পাঁচ হাসপাতালে করোনা ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম শুরু হবে। এ উপলক্ষে হাসপাতালের চিকিৎসক এবং সেবিকাদের প্রশিক্ষণের আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
প্রশিক্ষণ শুরুর আগে সোমবার (২৫ জানুয়ারি) ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল শরীফ আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
পাঁচ হাসপাতাল হলো:
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল।
ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা শরীফ আহমেদ জানান, ২৭ জানুয়ারি করোনা টিকা কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এর পরের দিন বাংলাদেশের পাঁচটি হাসপাতালে ভ্যাকসিনের কার্যক্রম প্রথম পর্যায়ে শুরু হবে।
তিনি বলেন, আজকে এই প্রশিক্ষণ কর্মসূচি শুরু হলো, পর্যায়ক্রমে আরও টিমকে প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় আনা হবে।
ইত্তেফাক/জেডএইচ

