নাট্য সংগঠন এথিক-এর নতুন কমিটি

আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ১৯:৪৮

বিনোদন রিপোর্ট

 

বিশিষ্ট নাট্যকার, নির্দেশক ও নির্মাতা রেজানুর রহমান আবারো গ্রুপ থিয়েটার ফেডারেশন ভুক্ত নাট্য সংগঠন ‘এথিক’-এর সভাপতি নির্বাচিত হয়েছেন। একইসঙ্গে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নাট্যকার ও নির্দেশক অপু শহীদ। সম্প্রতি এথিকের এক সভায় আগামী ২ বছরের জন্য সংগঠনের নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রেজানুর রহমান। ১১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি হোসনে আরা ডালিয়া ও রবিউল হাসান রুবেল, যুগ্ম-সাধারণ সম্পাদক মনি কাঞ্জন, অর্থ সম্পাদক সুকর্ন হাসান, সাংগঠনিক সম্পাদক মিন্টু সরদার, প্রচার প্রকাশনা ও দপ্তর সম্পাদক হাসান রিজভী এবং কার্যকরী সদস্য যথাক্রমে শামসুর রহমান, ইমতিয়াজ আসাদ ও প্রদীপ কুমার বিশ্বাস।