ব্রাজিলিয়ান ফুটবল ক্লাব পালমাসের চার ফুটবলার ও ক্লাব প্রেসিডেন্ট বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। রবিবার ( ২৪ জানুয়ারি) দলের সঙ্গে যোগ দিতে রওনা হয়েছিলেন তারা।
করোনা আক্রান্ত হওয়ায় দেরিতে এই চার ফুটবলার ও ক্লাব প্রেসিডেন্ট দলের সঙ্গে যোগ দিতে রওনা হন। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় মূল দলের সাথে না গিয়ে আলাদা প্রাইভেট বিমানে ভ্রমণ করছিলেন তারা।
ব্রাজিলিয়ান প্রদেশ টোকাটিনসের বিমানবন্দর থেকে রওনা দেয়ার কিছুক্ষণের মধ্যেই ভূপাতিত হয় বিমানটি। ঘটনাস্থলেই চালকসহ বিমানের সবাইকে নিহত ঘোষণা করা হয়। চালকের নাম জানা না গেলেও বাকি নিহতরা হলেন- ক্লাব প্রেসিডেন্ট লুকাস মিয়েরা এবং চার ফুটবলার- লুকাস প্রাজেদেস, গুলের্র্মে নো, রানুলে ও মার্কাস মলিনারি।
আরও পড়ুন: চেলসি কোচ ল্যাম্পার্ড বরখাস্ত
দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। এই ঘটনায় পৃথক পৃথক বার্তায় গভীর শোক প্রকাশ করেছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন, সাউথ আমেরিকান ফুটবল কনফেডারেশন ও ফিফা।
ইত্তেফাক/এসআই
