নিকুঞ্জে নতুন অফিসে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ

আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ২১:১৮

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মতো ঢাকার নিকুঞ্জে অফিস স্থানান্তর করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ। অনানুষ্ঠানিকভাবে নিকুঞ্জে অফিস কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি। তবে জানুয়ারির শেষের দিকে এই নতুন অফিস আনুষ্ঠানিক উদ্বোধন করবে সিএসই। বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে দিয়ে নতুন অফিস উদ্বোধনের পরিকল্পনা করেছে। তবে এখনো তারিখ নির্ধারণ করা হয়নি। বিএসইসির চেয়ারম্যানের সময় ও সুযোগ অনুযায়ী সিএসইর নতুন অফিস উদ্বোধন করা হবে।