দেশের মাটিতে সাকিবের ছয় হাজার

আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ২১:২২

তিন সংস্করণ মিলিয়ে দেশের মাটিতে ৬০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান। এই পথে নিজের একটি রেকর্ডকে আরো শাণিত করলেন বিশ্বের অন্যতম অলরাউন্ডার। দেশের মাটিতে তিন সংস্করণে ৬০০০ রান ও ৩০০ উইকেটের মাইলফলক ছোঁয়ার মধ্যে সাকিবই প্রথম ও একমাত্র ক্রিকেটার। যদিও রেকর্ডটি সাকিবের অনেক আগেই গড়া। কেননা, দেশের মাটিতে কোনো আন্তর্জাতিক ক্রিকেটারই একসঙ্গে ৫০০০ রান ও ৩০০ উইকেট নিতে পারেননি। গতকাল ৫১ রান করার পর দেশের মাটিতে সাকিবের মোট রান ও উইকেট-সংখ্যা যথাক্রমে ৬০৪৫ ও  ৩৩৬।