নিরাপদ লেভেল ক্রসিং এখন সময়ের দাবি। কয়েক বছর আগে ঢাকাতে লেভেল ক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে বহু লোকজন হতাহত হয়েছিল। তখন সরকার চিন্তা করেছিল যে, ঢাকা শহরের প্রত্যেকটি লেভেল ক্রসিংয়ের ওপর ফ্লাইওভার নির্মাণ করা হবে। কিন্তু এখন পর্যন্ত তার বাস্তবায়ন হয়নি। জয়পুরহাটে এর আগে আরেকবার ট্রেন-বাস সংঘর্ষ হয়েছিল। সেই সময়ও বহু লোকজন হতাহত হয়েছিল। ২০২০ সালেও ঐ একই দুর্ঘটনা আবার ঘটল। কিন্তু এর কোনো সমাধান হচ্ছে না। যখন দুর্ঘটনা হয়, তখন সমাধানের ব্যাপারে বেশ আলোচনা হয়। এ ধরনের দুর্ঘটনা রোধে দেশের প্রত্যেকটি লেভেল ক্রসিংয়ের ওপর ফ্লাইওভার নির্মাণ করতে সরকারের কাছে বিনীত আবেদন জানাই।
মো. লুত্ফুল খাবির ফয়সাল
বাড়ি ১৩, সড়ক ১, সেকশন ১,
কাদেরাবাদ হাউজিং,
মোহাম্মদপুর, ঢাকা
