ধর্ষণের মামলা করায় আগুনে পুড়িয়ে হত্যার হুমকি

আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ২১:৫৪

ইত্তেফাক রিপোর্ট

মামলা তুলে না নিলে ফেনীর নুসরাতের মতো আগুনে পুড়িয়ে হত্যা করা হবে। এমন হুমকির মুখে এক নারী আত্মগোপন করেছেন। ধর্ষক ও হুমকিদাতা আদাবরের মাদ্রাসার মালিক কাজী ইউসুফ জাহানের বিরুদ্ধে রাজধানীর আদাবর থানায় তিনি একটি জিডিও করেন। পুলিশ সেই ধর্ষককে গ্রেফতার করছে না বলে তার অভিযোগ। গতকাল সোমবার দুপুরে সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে এক সাংবাদিক সম্মেলনে এসব অভিযোগ করেন ঐ ভুক্তভোগী নারী।