ঢাকা মহানগর দক্ষিণ
আওয়ামী লীগ
ইত্তেফাক রিপোর্ট
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে গতকাল বেলা ১১টায় রাজধানীর সিদ্ধেশ্বরী বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ডিজিটাল প্লাস ফাউন্ডেশনের উদ্যোগে ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে অটিস্টিক শিশুদের মাঝে উন্নতমানের পোশাক বিতরণ করা হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. হুমায়ুন কবির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৫০ অটিস্টিক শিশুর মাঝে এই পোশাক বিতরণ করেন।
ডিজিটাল প্লাস ফাউন্ডেশনের সভাপতি তাপসী রানী কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় কাউন্সিলর মহানগর আওয়ামী লীগ নেতা আলহাজ আবুল বাসার, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি সাজেদা বেগম, সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদার, গোলাম সারোয়ার কবির, আইন সম্পাদক অ্যাডভোকেট জগলুল কবির, সহদপ্তর সম্পাদক আরিফুর রহমান রাসেল, কার্যনির্বাহী সদস্য আনিসুর রহমান আনিস, আমিনুল ইসলাম শামীম, রমনা থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
