কুমিল্লায় অজ্ঞাত এক ব্যক্তির খণ্ডিত একটি পা উদ্ধার করা হয়েছে। গত রবিবার রাতে নগরীর চানপুর হারুন স্কুলসংলগ্ন একটি পরিত্যক্ত ডাস্টবিন থেকে পলিথিন মোড়ানো অবস্থায় পুলিশ ঐ পা উদ্ধার করে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ারুল হক।
ওসি আনোয়ারুল হক সাংবাদিকদের জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সেখান থেকে একটি পা ও একটি স্যান্ডেল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত খণ্ডিত পা হাঁটু পর্যন্ত কাঁটা অবস্থায় পলিথিনে মোড়ানো ছিল। তবে এই পা কার তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ ব্যাপারে তদন্ত চলছে। গতকাল সোমবার এই পা শনাক্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক ল্যাবে পাঠানো হবে। এদিকে খণ্ডিত এই পা উদ্ধারের খবরে শত শত মানুষ সেখানে ভিড় জমায়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও খণ্ডিত পায়ের ছবি ভাইরাল হয়।
০
