নাসিরনগরে জমি নিয়ে বিরোধের জেরে ৬ বছরের শিশু কন্যা আমেনা বেগমকে খুন করা হয়েছে। আজ সোমবার সকাল উপজেলার ধরমন্ডল ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানায়, হারুন মিয়া ও রোমান মিয়ার মধ্যে জমি সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। কথাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারি শুরু হয়। এর জের ধরে জসিমের লোকজন হারুনকে মারধর করে। হারুনকে বাঁচাতে তার ৬ বছরের মেয়ে আমেনা বেগম এগিয়ে আসলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে করে। এতে ঘটনাস্থলেই আমেনা বেগম মৃত্যু হয়।
এসময় হারুন মিয়া (৩৫), মোছাঃ ছালেকা (৫০), বেদনা খাতুন (৩০), সেলিনা আক্তার (২৮) আহত হয়। শিশুটির মৃত্যুর পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
আরও পড়ুন: ফতুল্লায় জামাতার ছুরিকাঘাতে শ্বশুর খুন
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মো. সাজিদুর রহমান জানান, এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে এর আগেও একটি হত্যাকাণ্ডের ঘটনায় রোমানের দল হারুনের দলের লোকজনকে আসামি করে মামলা করে। মামলার পর হারুনের বাড়িঘর ভাংচুর করা হয়।
ইত্তেফাক/আরকেজি
