সপ্তাহের সেরা চাকরি

আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ২০:৪০

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে ৫ পদে চাকরি

বস্ত্র ও পাট মন্ত্রণালয় জনবল নিয়োগে জন্য শূন্য পদের জন্য দরখাস্ত আহ্বান করেছে। ৫ পদে চাকরির সুযোগ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে। ৫টি পদে নিয়োগ দেওয়া হবে ১৯ জনকে। আগ্রহীরা আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। নারী-পুরুষ যে কেউ আবেদন করতে পারবেন এসব পদে। আর চাকরি পেলে কর্মস্থল হবে দেশের যেকোনো স্থানে।

সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ৪ জন, কম্পিউটার অপারেটর পদে ৪ জন, ক্যাশিয়ার পদে ১ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ২ জন, অফিস সহায়ক পদে ৮ জন নিয়োগ দেবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

সব পদের জন্য ২৫ মার্চ ২০২০ তারিখে বয়স হতে হবে ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে বয়স হবে ৩২ বছর।

www.motj.gov.bd ওয়েবসাইটে এসব পদে আবেদনের জন্য বিস্তারিত পাওয়া যাবে। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। ২৫ ফেব্রুয়ারি ২০২১ তারিখ বিকেল ০৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহীরা। www.motj.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন চাকরীপ্রত্যাশীরা।

 

সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর নেবে নার্স-শিক্ষকসহ ৭১ জন

সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন সেনানিবাসে ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত প্রতিষ্ঠানগুলোর শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর ৮টি পদে মোট ৭১ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: সিনিয়র স্টাফ নার্স, পদসংখ্যা: ৩টি।

শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি।

পদের নাম: প্রদর্শক (জীব, রসায়ন, পদার্থ), পদসংখ্যা : ৪টি।

শিক্ষাগত যোগ্যতা : সংশ্লিষ্ট বিষয়সহ স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি। তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না।

পদের নাম: সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা), পদসংখ্যা : ২টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি ও বিপিএড ডিগ্রি।

পদের নাম: সহকারী শিক্ষক (তথ্য ও যোগাযোগপ্রযুক্তি)

পদসংখ্যা : ২টি।

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার বিজ্ঞান/কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স ডিগ্রি।

পদের নাম :জুনিয়র শিক্ষক, পদসংখ্যা: ৫০টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।

পদের নাম: জুনিয়র শিক্ষক (ধর্ম), পদসংখ্যা : ৭টি।

শিক্ষাগত যোগ্যতা: ইসলামসংশ্লিষ্ট বিষয়ে ফাজিল ডিগ্রি বা সমমানের ডিগ্রি।

পদের নাম: জুনিয়র শিক্ষক (চারু ও কারুকলা), পদসংখ্যা: ২টি।

শিক্ষাগত যোগ্যতা: চারুকলায় স্নাতক বা সমমানের ডিগ্রি।

পদের নাম: জুনিয়র শিক্ষক (শারীরিক শিক্ষা), পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি ও জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা। আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://dmlc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন । ২৪ জানুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে। আগামী ২২ ফেব্রুয়ারি ২০২১ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।