নাটোর প্রতিনিধি
নাটোরের হালতি বিলে সমলয় পদ্ধতিতে প্রায় ১৫০ বিঘা জমিতে বোরো চাষ করা হচ্ছে। কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্র জানা যায়, এ পদ্ধতিতে বীজতলা তৈরি থেকে ধান কাটা পর্যন্ত ১৩০-১৪০ দিন সময় লাগে। বিঘাপ্রতি গড়ে ৩০-৩৫ মণ ফলন হয়। কৃষক রহিম উদ্দিন জানান, এ পদ্ধতিতে প্রথম বার চাষ শুরু করেছি। যদি লাভজনক হয় তাহলে আগামীতে আরো বেশি জমিতে চাষ করব। নাটোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত কুমার সরকার বলেন, এই পদ্ধতিতে চাষাবাদে তুলনামূলক খরচ কম হবে। ফলে কৃষকরা অধিক লাভবান হবেন।
