গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা
উপজেলার গঙ্গাচড়া-বড়াইবাড়ী সড়কে রয়েছে ৯০ ডিগ্রির একটি বাঁক। বাঁকের পাশে রয়েছে ঘরবাড়ি ও বাঁশঝাড়। ফলে উপজেলার কোলকোন্দ ইউনিয়নের কুটিপাড়া গ্রামের এই বাঁকের সামনে এলেই যানবাহন চলাচলকারীদের মধ্যে আতঙ্কে বিরাজ করে। রাতে আতঙ্ক আরো বেড়ে যায়। স্থানীয় ইউপি সদস্য সাহানুর ইসলাম বলেন, সড়কের এই বাঁকটিতে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটে। তিনি সড়কের দুই পাশে দুটি স্পিড ব্রেকার নির্মাণের দাবি জানান। রংপুর সড়ক ও জনপথের উপসহকারী প্রকৌশলী জহুরুল ইসলাম বিষয়টি স্বীকার করে জানান, কাজ করার সময় স্টিমেটে না থাকার কারণে সড়কটি সোজা নির্মাণ করা যায়নি।
