চীনে সর্বনিম্ন জন্মহার

আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ০০:৩৪

৭০ বছর আগে প্রতিষ্ঠার পর চীনে জন্মহার সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। গত বছর চীনে জন্মহার ছিল প্রতি হাজারে ১০ দশমিক ৯৪ জন যা ২০১৭ সালের চেয়েও কম। ওই বছর জন্মহার ছিল ১২ দশমিক ৪৩ ভাগ। জাতীয় পরিসংখ্যান ব্যুরো এই তথ্য জানিয়েছে। এর মাধ্যমে চীনে জন্মহার বাড়ানোর প্রকল্প যে ব্যর্থ হচ্ছে তার প্রমাণ পাওয়া যাচ্ছে। ২০১৮ সালে শিশুর জন্মহার ২০ লাখ কমেছে। জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য ১৯৭৯ সালে চীন এক সন্তান নীতি চালু করেছিল। তবে ২০১৬ সলে এই নীতি থেকে বেরিয়ে শহরের দম্পতিদের জন্য দুই সন্তান নীতি চালু করে। কিন্তু তারপরও আশাতীতভাবে জন্মহার বাড়ছে না। অর্থনীতিবিদরা আশংকা করছেন, জন্মহার বেশি কমে গেলে অর্থনীতির ক্ষতি হতে পারে। - রয়টার্স