লন্ডনে করোনায় বিশ্বনাথের দুই সহোদরের মৃত্যু

আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ২২:০৮

বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শেখ ময়নুর রহমান বাদশা মিয়া (৬৭) ও শেখ একবালুর রহমান বাহার মিয়া (৫০) নামে সিলেটের বিশ্বনাথ উপজেলার আপন দুই ভাই মারা গেছেন। তাদের গ্রামের বাড়ি উপজেলার সদর ইউনিয়নের উত্তর ধর্মদা গ্রামে। দুই ভাইয়ের মধ্যে প্রথমে করোনা আক্রান্ত হন শেখ ময়নুর রহমান বাদশা মিয়া। কিছু দিন পর তার ছোট ভাই শেখ একবালুর রহমান বাহার মিয়ারও করোনা পজিটিভ হয়। তাদের উভয়কেই স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কিছু দিন চিকিত্সাধীন থাকার পর গত শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ১২টায় হাসপাতালেই শেখ ময়নুর রহমান বাদশা মিয়া মারা যান। এর এক দিনের মাথায় গতকাল রবিবার রাত ৯টায় শেখ একবালুর রহমান বাহার মিয়াও হাসপাতালে মারা যান।