শোক সংবাদ

আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ২২:০৯

আ. ছাত্তার

নেত্রকোনার পূর্বধলা উপজেলার দুধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক ও উপজেলার ঘাগড়া ইউনিয়নের কুচখালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আ. ছাত্তার (৭৫) হূদেরাগে আক্রান্ত হয়ে সোমবার রাত ১টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি... রাজিউন)। তিনি তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।