শাটডাউনে মার্কিন বিমান বাহিনীর নিরাপত্তা কর্মী অনুপস্থিতিতে রেকর্ড

আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ০০:৩৭

যুক্তরাষ্ট্রে শাটডাউন ৩১তম দিনে পৌছেছে। রেকর্ড শাটডাউনে বিমান বাহিনীতে কর্মী অনুপস্থিতির সংখ্যাও রেকর্ড করেছে। মার্কিন পরিবহন নিরাপত্তা প্রশাসন গতকাল জানিয়েছে, বেতন না পাওয়ার কারণে অনুপস্থিতির সংখ্যা ক্রমেই বাড়ছে। রবিবার এই হার ছিল ১০ ভাগ। শনিবার অনুপস্থিতির হার ছিল ৭ ভাগ। গত বছরও শাটডাউন ছিল দেশটিতে। তখন অনুপস্থিতির হার ছিল মাত্র ৩ দশমিক ১ ভাগ। নিরাপত্তা কর্মীর অনুপস্থিতিতে বিমান বাহিনীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। গত ২২ ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক দ্বন্দ্বের কারণে শাটডাউন চলছে। -রয়টার্স