যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গতকাল মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় জন কেরি ড. মোমেনকে ফোন করেন। এ সময় তাদের মধ্যে প্রায় আধাঘণ্টা আলাপ হয়।
যুক্তরাষ্ট্রের নতুন সরকারের সঙ্গে জলবায়ু পরিবর্তন ঝুঁকি বিষয়ে বাংলাদেশ কীভাবে একযোগে কাজ করতে পারে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ইতিমধ্যে জো বাইডেন জলবায়ু পরিবর্তন ঝুঁকি বিষয়ে কাজ করার জন্য দায়িত্ব দিয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে।
