পাকিস্তানে এবার সাবেক প্রেসিডেন্ট জারদারিকে অযোগ্য ঘোষণার দাবিতে সুপ্রিম কোর্টের আবেদন করা হয়েছে। গতকাল সোমবার দুটি আবেদন করেছে ক্ষমতাসীন দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। আবেদন দুটি করেছেন দলের সিন্ধু পার্লামেন্টের খুররাম শের জামান এবং প্রধানমন্ত্রী ইমরান খানের বিশেষ সহকারী উসমান দার। পাকিস্তান সংবিধানের আর্টিকেল ৬২ (এফ)(আই) এর অধীনে জারদারিকে নিষিদ্ধ করতে নির্বাচন কমিশন এবং পার্লামেন্টের সচিবকে নির্দেশ দিতে আদালতের প্রতি দাবি জানিয়েছেন তারা। জারদারির বিরুদ্ধে অভিযোগ, তিনি পার্লামেন্ট নির্বাচনের সময় মনোনয়নপত্রে নিউ ইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের তথ্য লুকিয়ে ছিলেন। এছাড়া তিনি তার বুলেটপ্রুফ গাড়ির বিষয়টিও স্পষ্ট করে কিছু জানাননি।
