রাণীশংকৈল পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী ১২

আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ২১:৩৪

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা

রাণীশংকৈল পৌর নির্বাচনে মঙ্গলবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে মেয়র পদে কেউ প্রত্যাহার না করায় মোট ১২ জন প্রার্থী হয়েছেন। তারা হলেন—আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান, বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুন্নবী বিশ্বাস (পান্না), জাতীয় পার্টি মনোনীত আলমগীর হোসেন, স্বতন্ত্র প্রার্থী মখলেসুর রহমান (সাবেক মেয়র), মোকাররম হোসেন, আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী আলমগীর সরকার (বর্তমান মেয়র), রফিউল ইসলাম, নওরোজ কাউসার কানন, সাধন বসাক, রুকুনুল ইসলাম ডলার ও আব্দুল খালেক। কাউন্সিলর পদে ৬ নম্বর ওয়ার্ড থেকে ফজলুর রহমান তার প্রার্থিতা প্রত্যাহার করায় মোট পুরুষ কাউন্সিলর পদে ৩১ জন এবং মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী হয়েছেন। আগামী ১৪ ফেব্রুয়ারি রাণীশংকৈল পৌরসভায় ভোটগ্রহণ হবে।