মার্কেন্টাইল ব্যাংকের নতুন ডিএমডি

আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ২১:৩৫

সম্প্রতি মার্কেন্টাইল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন হাসনে আলম। এর আগে তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে একই পদে নিযুক্ত ছিলেন। হাসনে আলমের রূপালী ব্যাংক ও ইসলামী ব্যাংকে ৩৪ বছরের বহুমুখী কর্ম অভিজ্ঞতা রয়েছে। রূপালী ব্যাংকেও তিনি ডিএমডি হিসেবে কাজ করেছেন। ১৯৮৬ সালে প্রবেশনারি অফিসার হিসেবে রূপালী ব্যাংকে ক্যারিয়ার শুরু করেন তিনি। —প্রেস বিজ্ঞপ্তি