এইচএসবিসি ডেবিট কার্ডে ই-কমার্স সুবিধা পাওয়া যাবে

আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ২১:৩৬

দি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড বাংলাদেশ (এইচএসবিসি) সম্প্রতি তার গ্রাহকদের সুবিধা প্রদান করতে এইচএসবিসি ভিসা ডেবিট কার্ডে ই-কমার্স সুবিধা সংযোজন করেছে। অনলাইন পেমেন্ট এবং লোকাল ও আন্তর্জাতিক সাইটে মোবাইল ওয়ালেট টপআপ সুবিধা প্রদানের পাশাপাশি এইচএসবিসি তার গ্রাহকদের জন্য ৫০ দিন রিওয়ার্ড ক্যাম্পেইনেরও ঘোষণা করেছে। উক্ত ক্যাম্পেইনে গ্রাহকগণ কার্ড ব্যবহারের বিপরীতে ক্যাশব্যাক পাবেন; এছাড়া সর্বোচ্চ কার্ড ব্যবহারকারী পাবেন স্মার্টওয়াচ ও ক্যাম্পেইন পার্টনারদের পক্ষ থেকে বিবিধ মূল্য ছাড়।

ওয়েবিনার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী, জুনাইদ আহমেদ পলক। এছাড়াও বক্তব্য রাখেন মো. হুমাউন কবির, নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক, এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী মো. মাহবুবউর রহমান, সৈম্য বসু, সিনিয়র ডিরেক্টর ভিসা ও এইচএসবিসি বাংলাদেশের হেড অব ওয়েলথ ও পার্সোনাল ব্যাংকিং আহমেদ সাইফুল ইসলাম। — প্রেস বিজ্ঞপ্তি।