স্পোর্টস রিপোর্টার
এএফসি কাপ ফুটবলের ড্র মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। সেখানে ঘোষণা করা হয়েছে লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ ভারতের এটিকে মোহনবাগান এবং মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন। খেলবে দক্ষিণ জোনে, ডি গ্রুপে। ১৪ থেকে ২০ মে এই খেলাগুলো অনুষ্ঠিত হবে। ১০টি গ্রুপে খেলা হবে। বসুন্ধরা যেমন সরাসরি গ্রুপ পর্বে খেলবে আবাহনী সেটা পাচ্ছে না। আগামী ১৪ এপ্রিল আবাহনীর খেলা, তবে প্রতিপক্ষ নির্ধারণ হবে ৭ এপ্রিল মালদ্বীপের ঈগলস ও ভুটানের থিম্পু সিটি ম্যাচের জয়ী দল হবে আবাহনীর প্রতিপক্ষ। আবাহনী জিতলে ২১ এপ্রিল খেলবে নেপালের আর্মি ক্লাব, শ্রীলঙ্কার পুলিশ ও ভারতের বেঙ্গালুরু এফসির মধ্যে যে কোনো একটি ক্লাবের বিপক্ষে। জিতলে বসুন্ধরা কিংসের গ্রুপে ঢুকবে আবাহনী।
