রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
রূপগঞ্জ উপজেলার ভুলতা ও ডহরগাঁও এলাকা থেকে শমসের ও জসিম নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার ৪৮ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) এইচ এম জসিমউদ্দিন জানান, গ্রেফতারকৃত ডহরগাঁও গ্রামের মৃত আফাজউদ্দিনের ছেলে শমসের ও পটুয়াখালী জেলার দুমকী থানার আঙ্গারিয়া গ্রামের নয়ন হাওলাদারের ছেলে জসিমউদ্দিন ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
