দুই সপ্তাহ ধরে এক ব্যক্তি লাশ ঢাকা মেডিকেল কলেজের হিমঘরে পড়ে আছে। পুলিশ তার নাম মহসিন (৪৫) নামে শনাক্ত করতে পারলেও বিস্তারিত পরিচয় এখনো উদঘাটিত হয়নি।
রাজধানীর মুগদা থানার ওসি প্রলয় কুমার সাহা বলেন, উত্তর মান্ডার বড়পাড়ার ২০২/১৬ নম্বর ঠিকানা উল্লেখ করে মহসিন নামে এক ব্যক্তি গত ১৩ জানুয়ারি জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এরপর থেকে লাশের কোনো দাবিদার মিলেনি। পরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে লাশ ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) হিমঘরে রাখা হয়।
আরও পড়ুন: প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে নিয়োগের ভুয়া সুপারিশ
এ ঘটনায় মৃতের সংবাদদাতা হিসাবে ইয়াহিয়া খান মুগদা থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। তার বিস্তারিত পরিচয় উদঘাটনের জন্য স্বজনদের মুগদা থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
ইত্তেফাক/এমএএম
