মেহেরপুরে গাছ চাপায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ১৩:৫৮

মেহেরপুরের পল্লীতে আম গাছ চাপা পড়ে মোহাম্মদ বাদশা (১২) নামের চতুর্থ শ্রেণির এক শিক্ষাথী মারা গেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার সুবিধপুর গ্রামের খান পাড়ায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ বাদশা একই গ্রামের আব্বাস আলীর ছেলে। সে স্খানীয় সুবিধপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

আরও পড়ুন: পদ্মাসেতুতে বসছে আরো একটি স্প্যান

স্থানীয়রা জানান, আব্বাস আলী বাড়ির পাশের একটি বাগানের গাছের খড়ি কিনেছেন। সেই বাগানে গাছ কাটার সময় ছেলে বাদশাকে নিয়ে তিনি খড়ি গুছিয়ে রাখছিলেন। এসময় একটি আমগাছ কাটা শেষে পড়ে গেলে বাদশা তার নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মর্মান্তিক এ ঘটনায় এলাকার শোকের ছায়া নেমে এসেছে।

ইত্তেফাক/কেআই