সুন্দরগঞ্জে এরশাদের রোগমুক্তি কামনায় দোয়া

আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ১৪:০৮

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের রোগমুক্তি কামনায় গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলকা এমসি উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে এই দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে উপজেলার জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠন।

আলোচনা সভায় উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মাওলানা আবুল হোসেন সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাপার সিনিয়র সহ-সভাপতি আনছার আলী সরদার।

আরও পড়ুন: পদ্মাসেতুতে বসছে আরো একটি স্প্যান

বক্তব্য রাখেন উপজেলা জাপার সহ-সভাপতি আহসান হাবীব সরকার খোকন, সেক্রেটারি আব্দুল মান্নান মণ্ডল, দপ্তর ও প্রচার সম্পাদক প্রভাষক হাদিউজ্জামান রাকিব, যুব সংহতির সভাপতি রানা, জাপা নেতা শরিফুল ইসলাম শাহিনসহ যুবসংহতি ও ছাত্রসমাজের নেতৃবৃন্দ।

আলোচনা শেষে এরশাদের রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়।

ইত্তেফাক/কেআই