সোহরাওয়ার্দী উদ্যানেই স্বাস্থ্যবিধি মেনে বইমেলা: সংস্কৃতি প্রতিমন্ত্রী

আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ১৭:৩৬

সকল অনিশ্চয়তা কাটিয়ে শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা। সোহরাওয়ার্দী উদ্যানে স্বাস্থ্যবিধি মেনে মেলা হবে। সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এ কথা জানান।

ইত্তেফাককে টেলিফোনে প্রতিমন্ত্রী বলেন, আগে যেভাবে যে আয়োজনে বইমেলা আয়োজিত হতো সেভাবেই সব আয়োজন করা হবে। স্বাস্থ্যবিধি মেনে বইমেলা পরিচালনা করা হবে।

আরও পড়ুন: অভিজিৎ-দীপনদের ভুলে গেছে বইমেলা!

তিনি আর বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমরা সারসংক্ষেপ পাঠিয়েছিলাম। তিনি বইমেলা আয়োজনের সিদ্ধান্ত দিয়েছেন একইসঙ্গে তারিখও নির্ধারণ করে দিয়েছেন।

এদিকে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ও বাংলা একাডেমির পরিচালক জালাল আহমেদ জানান, মেলা শুরু হবে ১৮ মার্চ থেকে। চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। 

আরও পড়ুন: মুজিববর্ষে অনন্য বইমেলা

ইত্তেফাক/জেডএইচ