আইনি জটিলতায় পড়লেন তামান্না

আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ২০:০০

 

তারকাদের অভিনয়ের বাইরেও নানা ধরনের কাজের সঙ্গে সম্পৃক্ত থাকতে দেখা যায় হর-হামেশাই। এক্ষেত্রে বলিউড তারকারা থাকেন একধাপ এগিয়ে। আর এমন কাজ করতে গিয়ে নানা সময়ই তাদের পড়তে হয় বিভিন্ন ঝামেলায়। এবর এমনই একটি ঝামেলায় ফেঁসে গেলেন বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া। অনলাইন রামি গেমসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ায় তার বিরুেদ্ধে করা জনস্বার্থমূলক মামলায় আইনি নোটিশ দিয়েছে কেরালা হাইকোর্ট। জানা গেছে, কিছুদিন আগেই অনলাইন রামি গেমসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন তিনি। এই গেমটি জুয়া খেলার সমান উল্লেখ করে মামলার বাদী জানিয়েছেন এটির প্রচারে তারকাদের অংশগ্রহণ দর্শকদের আকৃষ্ট করেছে। তাই তিনি জনস্বার্থে এই মামলাটি করেছেন। তবে তিনি একা নন, অভিনেতা আজু ভারগাস, ক্রিকেটার বিরাট কোহলিও পড়েছেন এই জটিলতায়। গত বুধবার মামলাটির শুনানি শেষে প্রধান বিচারপতি এস মণিকুমারের নেতৃত্বাধীন কেরালা হাইকোর্টের একটি বেঞ্চ আইনি নোটিশ জারি করেন তাদের বিরুদ্ধে। নোটিশে আগামী ১০ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে তাদের।