এখন থেকে সারা দেশে সব ওয়াসার বিল বিকাশে পরিশোধ করা যাবে। এখন যে কোনো সময় যে কোনো স্থান থেকে বিকাশে পরিশোধ করে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে পারবেন। বিকাশ অ্যাপ অথবা ইউএসএসডি চ্যানেল *২৪৭# ডায়াল করে কয়েকটি সহজ ধাপেই পানির বিল পরিশোধ করা যায়। এক্ষেত্রে প্রযোজ্য হারে চার্জ যুক্ত হবে। বিলের পরিমাণও একই পদ্ধতিতে তবে কোনো খরচ ছাড়াই জেনে নিতে পারেন গ্রাহক। গ্রাহক চাইলে বিল অ্যাকাউন্টের তথ্য বিকাশ অ্যাপে সেভ বা সংরক্ষণ করে রাখতে পারবেন। ফলে প্রতি বার বিল দেওয়ার সময় নতুন করে অ্যাকাউন্টের তথ্য দিতে হবে না। —প্রেস বিজ্ঞপ্তি
