সড়ক দুর্ঘটনা এড়াতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়ে থাকে; গতিরোধক তার মধ্যে একটি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই গতিরোধক অনেক সময় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। আমাদের দেশে যানবাহনের গতি নিয়ন্ত্রণে স্পিড বাম্প বহুল ব্যবহূত—যা উঁচু ও অপ্রশস্ত হয়ে থাকে। এ জাতীয় গতিরোধক পার হতে গেলে যানবাহনে প্রচণ্ড ঝাঁকি লাগে। অন্যদিকে গতিরোধকগুলোর ওপর রং না থাকায় চালকদের নজরে পড়ে না, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। গতিরোধক হিসাবে স্পিড বাম্পের পরিবর্তে স্পিড হাম্প ব্যবহার করা যেতে পারে; যা অনুচ্চ ও প্রশস্ত গতিরোধক। এটি ব্যবহারের ফলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে লোপ পাবে বলে মনে করি। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
নাহারুল আলম
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
