যে সব হতদরিদ্র মা স্বাভাবিক প্রসবসেবা নিয়েছেন তাদের নিয়ে সাভারে অনুষ্ঠিত হয়েছে মা সমাবেশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে সাভার থানা রোডে অবস্থিত একটি রেস্টুুরেন্টে ঢাকা আহছানিয়া মিশনের উদ্যোগে পেপসেপ প্রকল্পের সহযোগিতায় এ সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার মেয়র হাজী মো. আব্দুল গণি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী সরাফ উদ্দিন আহমেদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সায়েমুল হুদা, কাউন্সিলর ডারফিন আক্তার, সাভার পেপসেপ প্রকল্পের এরিয়া ম্যানেজার মো. জাহাঙ্গীর হোসেন, সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য্য প্রমুখ।
