কৃষিকাজ উন্নয়নে জলাবদ্ধতা নিষ্কাশন ও ইছামতি নদীর সঙ্গে নৌযান চলাচলে সুগম করতে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের উদ্যোগে ২০ লাখ টাকা ব্যয়ে নবাবগঞ্জে যন্ত্রাইল ইউনিয়নের ছোট গোবিন্দপুর ও নবগ্রামে দুই কিলোমিটার ভরাট খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। ঢাকা (সওকা) রিজিয়ন বিএডিসির আয়োজনে গতকাল বৃহস্পতিবার নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবগ্রাম বিলে এ খনন কাজের উদ্বোধন করেন। বিএডিসি ঢাকা রিজিয়নের নির্বাহী প্রকৌশলী (সওকা) মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় ওয়াহিদুল ইসলাম জানান, এ কর্মসূচির আওতায় এছাড়াও নবাবগঞ্জ উপজেলায় আরো চারটি খালের পুনঃখনন কাজ করা হবে।
