লাইসেন্স নবায়ন হচ্ছে না গভীর নলকূপের

মিঠাপুকুরে বোরো চাষে অনিশ্চয়তা

আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ২২:২০

মিঠাপুকুরে গভীর নলকুপের লাইসেন্স নবায়ন না হওয়ায় দুই শতাধিক একর জমিতে এবার বোরো চাষ করতে পারছে না কৃষকরা। এতে দুই শতাধিক একর জমিতে এবার বোরো আবাদে অনিশ্চয়তা দেখা দিয়েছে। দিশেহারা হয়ে পড়েছে কৃষকরা। গভীর নলকূপের স্কিম ম্যানেজার মোস্তাফিজার রহমান বলেন, দীর্ঘদিন ধরে বিএডিসি অফিসারের কার্যালয়ে ধর্ণা দিয়েও কোনো কাজ হচ্ছে না। কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) মিঠাপুকুর উপজেলা ইউনিটের উপ-সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে তৃতীয় পক্ষ সেখানে গভীর নলকূপটি চালু করতে চাচ্ছে। এখানে আমার কোনো হাত নেই। আমি লাইসেন্স নবায়ন করার কেউ না। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন ভুঁইয়া বলেন, বিষয়টি নিয়ে সেচ কমিটির সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর লাইসেন্স নবায়ন করা হবে। তবে কত দিনের মধ্যে সেচ কমিটির সভা হবে তা নিশ্চিত নয় বলে জানান তিনি।