ভ্যালেন্টাইন্স ডেতে পৌর নির্বাচন!

আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ২২:২১

নেত্রকোনা পৌরসভার নির্বাচন আগামী ১৪ ফেব্রুয়ারি। দিনটি বিশ্ব ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন্স ডে হিসেবে সমাদৃত হলেও একই দিন নির্বাচনের তারিখ নির্ধারণ হওয়ায় স্থানীয় তরুণ-তরুণীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় কয়েকজন তরুণ ভোটার বলেন, এদিন তারা ভালোবাসার মানুষকে ফুল দিয়ে অভিবাদন জানাবেন, সারা শহর ঘুরবেন মনের আনন্দে। কিন্তু এ দিন পৌর নির্বাচনের ভোটের দিন হওয়ায় দোটানায় ভুগছেন তারা।  এদিকে, গত বুধবার প্রার্থীদের নির্বাচনি প্রতীক দেওয়ার পর থেকে শুরু হয়েছে দারুণভাবে প্রচার-প্রচারণা। দুপুরের পর থেকেই মাইকে চলছে প্রার্থীর প্রতীক নিয়ে গান। সারা পৌর এলাকায় সকাল থেকে রাত ৯টা অবধি চলে প্রচারণা। তবে মেয়র পদের প্রচারণার চেয়ে কাউন্সিলার প্রার্থীদের পদচারণাই বেশি। এদিকে মার্কা বা প্রতীক নিয়ে নানান কথা হচ্ছে।