নবনির্বাচিত সিটি মেয়র রেজাউলকে আ জ ম নাছির ও সুজনের শুভেচ্ছা

আপডেট : ২৯ জানুয়ারি ২০২১, ০০:২৫

চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এবং সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন।

গতকাল বৃহস্পতিবার দুপুরে নবনির্বাচিত মেয়রের নগরীর বহদ্দারহাটের বাসভবনে গিয়ে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় তারা বলেন, নতুন মেয়র মো. রেজাউল করিমের নেতৃত্বে আধুনিক নগর হবে। আগামীতে চট্টগ্রাম একটি সুন্দর, পরিবেশবান্ধব, পরিচ্ছন্ন, বাসযোগ্য ও আধুনিক নগরে রূপান্তরিত হবে।